উখিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় আসমা আক্তার (২০) নামে এক রোহিঙ্গা তরুণী গাছের ভীমের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

- Advertisement -

শনিবার (১৪ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যানের প্রজেক্ট এলাকার একটি ঘর থেকে আসমার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -
google news follower

নিহত আসমা, ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আমিনের কন্যা। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গাছের ভীমে ওড়না পেঁচিয়ে আছমা আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহতের মা জরিনা বেগম জানান, মেয়েকে শয়নকক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন।

- Advertisement -
islamibank

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।

তবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু এটা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট এবং তদন্তের তথ্য মিলিয়ে প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ পরিবার ও স্থানীয়দের জবানবন্দি নিয়েছে এবং অপরাধমূলক দিকসহ সব সম্ভাবনা মাথায় রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ