টেকনাফে পৃথক অভিযানে ২ লক্ষাধিক ইয়াবাসহ মিয়ানমার নাগরিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২ লাখ ৭ হাজার ৮শ পিস ইয়াবাসহ মো. হাকিম আলী (৫৪) নামের মিয়ানমারের এক নাগরিকেকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

গ্রেপ্তার মো. হাকিম আলী (৫৪) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মাংগালা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

- Advertisement -
google news follower

ইয়াবা উদ্ধারের ঘটনায় হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উলুচামারী গ্রামের কালা মিয়ার ছেলে মো. জালাল প্রকাশ লাল জালালসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সোর্সের তথ্যমতে মঙ্গলবার সকালে এবং সোমবার গভীর রাতে নাফ নদীতে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।

- Advertisement -
islamibank

এসব অভিযানে ২ লাখ ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক আসামিকে ও ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নাফ নদী ও তীরবর্তী অঞ্চলে আন্তঃসীমান্ত অপরাধ, গত ১৪৪ ঘণ্টায় ৬টি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি ৪ লাখ ৪১ হাজার ৯২০ পিস ইয়াবা ও ১০ জন আসামি আইনের হাতে সোপর্দ করেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ