গান নিয়ে আবারও বিতর্কে সিয়াম

মাতাল হয়ে হিসু করবো দেয়ালে, সালা! যা আছে কাল দেখা যাবে সকালে- সোমবার (১৫ অক্টোবর) সকালে জাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এমনই কথার একটি গান। ‘দহন’ সিনেমার এই গানটির নাম ‘হাজীর বিরিয়ানি’। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন।

- Advertisement -

গানটি প্রকাশ হতে না হতেই দর্শক-শ্রোতার তোপের মুখে পড়েছে। অনেকেই আপত্তি করেছেন গানটিতে অশালীন কথা ব্যবহারের জন্য। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে গানের দৃশ্যায়ন করা হয়। এখানে সবাইকে নাচে-গানে মুগ্ধ করেছেন সিয়াম। সঙ্গে রয়েছেন পূজা ও রীপা।

- Advertisement -
google news follower

সিয়াম বলেন, ছবির গল্পের সাথে সামঞ্জস্য রেখেই গানটি নির্মাণ করা হয়েছে। একটা মাতাল ছেলে কি পাগলামি করে- এ গানে তাই দেখানো হয়েছে।

সমালোচকদের উদ্দেশ্যে সিয়াম বলেন, ট্রেন্ড অনুযায়ী তাল মিলিয়ে চললে গালি হবে, আর যদি জানেন বা বুঝেন আমরা কি করছি তাহলে তালি হবে।

- Advertisement -
islamibank

মন্তব্য করার আগে ভালো করে দেখুন এবং বুঝে শুনে মন্তব্য করুন।

ছবিটা মুক্তি পেলে সবাইকে দেখার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

এর আগে ‘পোড়ামন ২’ ছবির ‘হিরো নাম্বার ওয়ান’ গানটি নিয়েও বিতর্কে জড়িয়ে পড়েন সিয়াম। এবার এই গানটি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবিটি। ‘পোড়ামন ২’ খ্যাত নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, রাজ রীপা প্রমুখ।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ