নেপালে বিধ্বস্ত প্লেন: ১৪ মরদেহ উদ্ধার, বাকিদের সন্ধানে চলছে তল্লাশি

নেপালে বিধ্বস্ত প্লেনটির সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। এরপর সেখান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৮ জনের সন্ধানে তল্লাশি চলছে।

- Advertisement -

রোববার (২৯ মে) দেশটির তার এয়ারের একটি প্লেন ২২ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়। খবর কাঠমান্ডু পোস্টের।

- Advertisement -
google news follower

প্লেনটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন। প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পরে উত্তর-পশ্চিম অঞ্চলের মুস্তাং জেলায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেলো।

- Advertisement -
islamibank

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন।

তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে খারাপ আবহাওয়া বিরাজ করছে। কয়েক দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ