দেশে ২৪ ঘন্টায় নতুন ২২ জন করোনা রোগী শনাক্ত

গেল ২৪ ঘন্টায় দেশের কোথাও প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত থাকল।

- Advertisement -

তবে গতকাল ১ জুন সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার ২ জুন সকাল ৮টা পর্যন্ত সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৪২ শতাংশ।

- Advertisement -
google news follower

এ নিয়ে মোট ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৮২ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

- Advertisement -
islamibank

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গেল ২৪ ঘন্টায় নতুন করে ২৬৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৩৮৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ।

জেএন/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ