বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মাছ বিক্রেতার মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে শাকপুরা চৌমুহনী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন রনি দাস(২৫) নামের এক মাছ বিক্রেতা। আজ রবিবার (৫ জুন) বিকেলে মাছ বাজারে বৈদ্যুতিক তারে রনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

- Advertisement -

রনি পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের রণজিত দাসের ছেলে। রনি গত ৩ মাস আগে বিয়ে করেছিলেন।

- Advertisement -
google news follower

রনির ভাই রানা দাস জানান, দুপুর ২টার দিকে রনি শাকপুরা চৌমুহনী বাজারে মাছ বিক্রি করতে এসেছিল। মাছ বিক্রির স্থানের ওপর ঝুলে থাকা ভাসমান বৈদ্যুতিক তারে হাত লেগে রনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

জেএন/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ