সুপার ক্লাসিকোর সম্ভাব্য একাদশ

ল্যাটিন আমেরিকার দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার লড়াইকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথ হিসেবে মানা হয়। ‘প্রীতি ম্যাচ’ হলেও ম্যাচের উত্তাপ ছাড়িয়ে যায় অনেক প্রতিযোগিতামূলক ম্যাচকেও। তেমনই এক ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটায় মুখোমুখি হবে দুই দল।

- Advertisement -

সৌদি আরবের কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে হবে ম্যাচটি। নিজেদের সৌদি আরব সফরে প্রথম ম্যাচে জিতেছে দুই দলই। ইরাকের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা, স্বাগতিক সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

- Advertisement -
google news follower

সুপার ক্লাসিকোতে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, মিরান্ডা, ফিলিপে লুইজ, ক্যাসেমিরো, ফ্রেড, রেনাতো অগাস্টো, ফিলিপে কৌতিনহো, নেইমার ও গ্যাব্রিয়েল হেসুস।

সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: সার্জিও রোমেরো, জার্মান পিজেল্লা, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারাদেস, রদ্রিগো বাত্তালিয়া, জিওভানি ল সেলসো, এডুয়ার্ডো সালভিও, মাউরো ইকার্দি, অ্যাঞ্জেল কোররেয়া।

- Advertisement -
islamibank

 

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ