গায়িকা ন্যানসি তৃতীয়বারের মতো মা হলেন

আবারো কন্যা সন্তানের মা হলেন গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। এ নিয়ে তৃতীয়বারের মতো কন্যা সন্তানের মা হলেন।

- Advertisement -

গতকাল বুধবার (২৯ জুন) বিকাল ৩টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

- Advertisement -
google news follower

তার মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

তিনি জানান, গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসুতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে হাসপাতালে ভর্তি হন ন্যানসি।

- Advertisement -
islamibank

বুধবার (২৯ জুন) বিকেলে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে। গত বছর আগস্টের শেষ সপ্তাহে পারিবারিকভাবে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন ন্যানসি।

এটি এই দম্পতির প্রথম সন্তান। তবে এর আগে দুটি সংসারে রোদেলা এবং নায়লা নামে ন্যানসির আরও দুটি মেয়ে সন্তান রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ