যুক্তরাষ্ট্রে ইমরান, ভারতে মোস্তাফিজ রাষ্ট্রদূত

মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে সরকার। তিনি ভারতে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।

- Advertisement -

অন্যদিকে, ভারতে মোস্তাফিজুর রহমানকে নতুন হাই কমিশনার করা হচ্ছে। তিনি জেনিভায় জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধির দায়িত্বে পালন করছিলেন।

- Advertisement -
google news follower

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ দুই মিশনে নতুন পদায়নের কথা জানানো হয়।

ওয়াশিংটনে দূতাবাসে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছেন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।

- Advertisement -
islamibank

তার স্থলাভিষিক্ত হতে যাওয়া পেশাদার কূটনীতিক ইমরান ২০১৯ সালের নভেম্বর থেকে ভারতে বাংলাদেশ মিশনের দায়িত্ব পালন করে আসছিলেন।

দিল্লিতে ঢাকার প্রতিনিধিত্ব করার আগে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন ১৯৮৬ সালের বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা ইমরান উজবেকিস্তানেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

এর আগে কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছাড়াও জেদ্দা, বন, বার্লিন ও অটোয়ায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। সদরদপ্তরেও নানা পদে দায়িত্ব সামলেছেন এই কূটনীতিক।

জার্মানি থেকে ডেভেলপমেন্ট ডিপ্লোমেসিতে ডিপ্লোমা এবং ইতালির ইন্টারন্যাশল ইনস্টিটিউট অব হিউম্যানিটারিয়ান ল’ থেকে হিউম্যানিটারিয়ান ল’য়ের উপর একটি কোর্স সম্পন্ন করেছেন ইমরান।

অন্যদিকে, ভারতে নতুন হাই কমিশনার হিসেবে পদায়ন করা পেশাদার কূটনীতিক মোস্তাফিজ ২০২০ সালের সেপ্টেম্বর থেকে জেনিভায় স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব সামলেছেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের এই কর্মকর্তা।

মুহাম্মদ মোস্তাফিজও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে পররাষ্ট্র ক্যাডারে এসেছেন। পরবর্তীকালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পাবলিক ইন্টারন্যাশনাল ল’ বিষয়ে মাস্টার্স এবং ফ্রান্সের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছে মোস্তাফিজ।

মোস্তাফিজ প্যারিস, নিউ ইয়র্ক, জেনিভা ও কলকাতায় বিভিন্ন পদে দায়িত্ব সামলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংসহ বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন তিনি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ