কান্দাহারে পুলিশ প্রধানকে গুলি করে হত্যা

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের পুলিশ প্রধান জেনারেল আবদুল রাজিককে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় প্রদেশের গোয়েন্দা প্রধান আবদুল মোমিনকেও হত্যা করা হয়। খবর আল জাজিরা।

এদিকে তালেবানরা দাবি করেছে, তারা জেনারেল রাজিক এবং শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলারকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। কিন্তু স্কট মিলার পালিয়ে যেতে সক্ষম হন। কান্দাহার প্রদেশের গভর্নর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করে তারা । ওই হামলার ঘটনায় তিন মার্কিন নাগরিক আহত হয়েছেন।

কান্দাহার প্রদেশে শনিবার (২০ অক্টোবর) নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনের আগেই কান্দাহারে এ ধরনের হামলার ঘটনা ঘটল। এক বিবৃতিতে পুলিশ প্রধান জেনারেল রাজিককে নিষ্ঠুর পুলিশ প্রধান বলে উল্লেখ করেছে তালেবান।

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ