রিপেন হত্যা মামলায় বন্ধু শুভ গ্রেফতার

কাস্টমস কর্মকর্তা রিপেন সিংহ ধ্রুব (২৯) হত্যা মামলার ১নং আসামি তার বন্ধু শোভন চৌধুুরী শুভকে (৩০) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৯ অক্টোবর) আনোয়ারায় মামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহীউদ্দিন জয়নিউজকে বলেন, শুভকে জেলার আনোয়ারা থানা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করতে জেলা এবং মহানগর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে হয়েছে।

- Advertisement -
google news follower

উল্লেখ্য, গত ১২ অক্টোবর রাতে কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকায় পাথরে বাঁধা রিপেনের লাশ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। রিপেন মারা যাওয়ার পর থেকেই তার পরিবারের অভিযোগ ছিল, শুভ সব জানে। সেদিন থেকে শুভ আত্মগোপনে ছিল।

শুভ রাউজানের আধার মানিক এলাকার অজিত চৌধুরীর ছেলে। নগরের হাজারি গলিতে তারা থাকেন।

- Advertisement -
islamibank

আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জয়নিউজ/ফারুক/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ