ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা নিয়ে মাতৃকালয়’র যাত্রা শুরু

ক্যান্সার সচেতনতা বিষয়ক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাতৃকালয়’র উদ্যোগে ক্যান্সার আক্রান্তদের রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

- Advertisement -

এই উপলক্ষে ২৫ আগস্ট রাতে নগরীর চেরাগী পাহাড়স্থ সংগঠন কার্যালয়ে উদ্বোধনী ও চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়।

- Advertisement -
google news follower

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাতৃকালয়ের প্রধান উপদেষ্ঠা আ জ ম নাছির উদ্দিন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেক পরিচালক সংগঠনের উপদেষ্ঠা মুনির হেলাল, নারী উদ্যোক্তা এবং কার্যকরী পরিষদ সদস্য আইভি হাসান, শিল্পী শ্রেয়সী রায় প্রমুখ।

- Advertisement -
islamibank

প্রধান অতিথির ব্যক্তব্যে আ জ ম নাছির উদ্দিন বলেন, এমন মহৎ উদ্যাগের সাধুবাদ জানাই এবং আমার দোয়া ও সহযোগিতা সব সময় এই সংগঠনের সাথে থাকবে। অনেকেরই নিকট জন প্রাণ হারান কিন্তু সেই শোককে শক্তিতে পরিণত করে এই রকম কাজে রুপান্তর করা খুব বিরল ব্যাপার।

সংগঠনের সভাপতি জয়াশীষ দাশ মাতৃকলয়ের প্রতিষ্ঠা ও ক্যান্সার নিয়ে কাজের স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, আমার মা সহ পরিবারের ৩ জন নিকট আত্মীয় হারিয়েছি ক্যান্সারে। তাই আমি জানি এর মর্মযাতনা। সেই কারনে ক্যান্সার নিয়ে সমাজে সচেতনতা তৈরী করে প্রথমিক ভাবে এই রোগ প্রতিরোধে করনীয় মানুষকে জানাতে চাই বলেই এই সংগঠনের সৃষ্টি। যেন প্রথম দিকেই এই প্রাণঘাতি রোগ সনাক্ত করে পদক্ষেপ নেওয়া যায়।

মুনির হেলাল সংঠনের ধারাবাহিকতা বজায় রাখা এবং মাঠ পর্যায়ে এর কার্যক্রম বিস্তৃতির উপর জোর দেন। আইভি হাসান নারীর প্রতি পারিবার এবং সমাজের অবহেলাকে দায়ি করে এই ব্যাপারে সচেতনা সৃষ্টির আহবান জানান যাতে শুরুতেই ক্যান্সার শনাক্ত এবং চিকিৎসা আরম্ভ করা যায়। মাতৃকালয়ের স্বমন্বয়কারী অনির্বাণ ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের জেষ্ঠ্য সদস্য কনিকা দাশ, সদস্য দেবাশিষ দাশ এবং মাতৃকালয়ের সাধারন সম্পাদক শুভাশীষ দাশসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দীন ক্যান্সার আক্রান্ত নুর জাহান বেগম, ভক্তি বড়ুয়া, আব্দুল জব্বার, রত্না সেন এবং প্রিতী বড়ুয়ার পরিবারের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ