লেভানডস্কির জাদুতে বার্সার বড় জয়

রবার্ট লেভানডস্কির জাদুতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। রোববার রাতের ম্যাচে দলের বড় ওই জয়ে জোড়া গোল করেছেন বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি।

- Advertisement -

ক্যাম্প ন্যুতে ম্যাচের ২৪ মিনিটে লিড নেয় কাতালানরা। মৌসুমে বার্সার বড় দুই সাইনিং রাফিনহা ও লেভানডস্কি ওই গোলের কারিগর। লিডস থেকে স্বপ্নের ক্লাব বার্সায় আসা রাফিনহা দারুণ এক বল বাড়ান লেভাকে। গোল করতে ভুল হয়নি তার।

- Advertisement -
google news follower

প্রথমার্ধের ৪৩ মিনিটে ঘরের মাঠে লিড ২-০ করে জাভির দল। গোল করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। তার গোলে সহায়তা দেন লেফট উইঙ্গার হিসেবে ম্যাচ শুরু করা উসমান ডেম্বেলে।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে আবার গোল করেন বায়ার্ন মিউনিখ থেকে ক্যাম্প ন্যুতে আসা লেভা। তার দ্বিতীয় গোলের রূপকার ফ্রান্স ফরোয়ার্ড ডেম্বেলে। এরপর ম্যাচের যোগ করা সময়ে গোল করেন রাইট ব্যাক সের্গিও রবার্তো। তিনি ৯২ মিনিটে গোল করে রিয়াল ভায়াদোলিদের জালে গোলের হালি পূর্ণ করেন।

- Advertisement -
islamibank

অবনমন থেকে চলতি মৌসুমেই শীর্ষ লিগে ফিরেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর দল রিয়াল ভায়াদোলিদ। ক্যাম্প ন্যুতে উপস্থিত ছিলেন তিনি। কিন্তু দলের লড়াই দেখতে পারেননি। এবারও ভায়াদোলিদ লিগে ভালো শুরু করতে পারেনি। তিন ম্যাচের দুটিতে হেরে আছে ১৯ নম্বরে।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ