রেডিসনে বৃহস্পতিবার শুরু ওয়েডিং এক্সপো

চট্টগ্রামে শুরু হচ্ছে ‘দ্যা গ্র্যান্ড ওয়েডিং এক্সপো-২০১৮’। বৃহস্পতিবার থেকে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগং বে ভিউতে তিন দিনব্যাপী এ মেলা শুরু হবে। মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

সোমবার (২২ অক্টোবর) বিকেলে রেডিসন ব্লু হলে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হয়।

- Advertisement -
google news follower

ভায়োলেট ইনকরপোরেশনের তত্ত্বাবধানে মেলার আয়োজক রেডিসন ব্লু। মেলার প্রথম দিনের বিশেষ অতিথি থাকবেন রেডিসনের মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস।

মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সমাপনী দিনে গালা নাইটে থাকবেন খ্যাতিমান কোরিওগ্রাফার লুনা ও তাঁর মডেলদের ব্রাইডাল ফ্যাশন শো এবং সংগীতানুষ্ঠান।

- Advertisement -
islamibank

সংবাদ সম্মেলনে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আখতারুজ্জামান জানান, নবদম্পতির ঘর সাজানোর আসবাব, মধুচন্দ্রিমার প্যাকেজ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ইভেন্ট ম্যানেজমেন্ট, মেকআপ, বর-কনের জমকালো পোশাক, সাজ ও বিয়ের নানান আয়োজন নিয়ে এ মেলার আসর বসবে। আগের দুই বারের চেয়ে এবারের ওয়েডিং এক্সপো অনেক বেশি জমজমাট হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেডিসনের মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস, স্পন্সর প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপক মো. আমান উল্লাহ চৌধুরী, পিটুপি ফ্যামিলির পরিচালক সাদমান সাফা শেফা, এমঅ্যান্ডএমের মানজুমা মোরশেদ, হাবিব তাজকিরাসের রুম্মান আহমেদ ও ভায়োলেট ইনকরপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবিএম খালেদ মাহমুদ।

জয়নিউজ/এফও/কাউছার/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ