স্বাগতিক বাহরাইনকে রুখে দিলো বাংলাদেশ

শক্তিশালী বাহরাইনকে তাদের মাঠে জিততে দিলো না বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শনিবার গোলশূন্য ড্র করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ফলে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে যুবারা।

- Advertisement -

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টায় শুরু হয়েছিল ম্যাচটি। শেখ আলি বিন মোহাম্মদ বিন খলিফা স্টেডিয়ামে স্বাভাবিকভাবেই দাপট দেখিয়ে খেলেছে বাহরাইন। ৬৪ শতাংশ বল দখলে রেখেছিল স্বাগতিকরা। ম্যাচে বাহরাইনের গোটা পাঁচেক সুযোগ নস্যাৎ করেছে অতিথি দল।

- Advertisement -
google news follower

বাংলাদেশও বলার মতো একটি সুযোগ তৈরি করেছিল। তবে কাজে লাগাতে পারেনি। একটি কর্নার থেকে গোল আদায় করতে পারেনি, দুইবার বাংলাদেশ অফসাইডের ফাঁদে পড়ে।

শেষদিকে বাহরাইন গোলের জন্য মরিয়া হয়ে উঠলে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় অতিথিদের। তবে বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বাহরাইন।

- Advertisement -
islamibank

বাংলাদেশের পরের ম্যাচ ভুটানের সঙ্গে ১২ সেপ্টেম্বর। এর পরের দুই ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৮ সেপ্টেম্বর কাতার ও নেপালের বিপক্ষে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ