৮ বছর পর আবারো চলচ্চিত্রে মুনমুন

দীর্ঘ প্রায় ৮ বছর পর আবারো মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমায় একসময়ের আলোড়ন সৃষ্টিকারী চিত্রনায়িকা মুনমুনের ছবি।

- Advertisement -

মুনমুন অভিনীত ‘রাগী’ আগামী অক্টোবরে মুক্তি পাবে বলে জানা গেছে। এই সিনেমায় তাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে ছুরি হাতে রাগী চেহারায় দেখা গেছে নায়িকাকে।

- Advertisement -
google news follower

মুনমুন বলেন, ‘আমি আমার মতো করে নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি। আশা করছি, দর্শক খুব এনজয় করবে ‘রাগী’ সিনেমায় আমার চরিত্রটি। সিনেমার গল্পটাই মূল এখানে। খুব সুন্দর গল্প। সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইল আছে।

দর্শক সিনেমাটি দেখলে যেমন হাসবে, কাঁদবে আবার রেগেও যাবে। এটা ‘হাওয়া’র মতো সিনেমা না, আবার শাকিব খানের অ্যাকশন সিনেমাও নয়। এটা নতুন একটি ধারা তৈরি করবে বলে আমার বিশ্বাস।’

- Advertisement -
islamibank

‘রাগী’ সিনেমায় নায়ক-নায়িকা চরিত্রে আছেন আবির চৌধুরী, আঁচল আঁখি ও মৌমিতা মৌ। জাকেরা খাতুন জয়া প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎ প্রমুখ।

১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় এই নায়িকার। অনেকগুলো সুপারহিট সিনেমায় অভিনয় করেও হঠাৎ চলচ্চিত্র থেকে দূরে সরে যান তিনি। মুনমুনকে সর্বশেষ ‘কুমারী মা’ সিনেমায় দেখা যায় ২০১৪ সালে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ