চার্জে দেওয়া মায়ের মোবাইল ফোনে বিস্ফোরণ, ৮ মাসের শিশুর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে মায়ের মোবাইল ফোন বিস্ফোরণে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুর বয়স আট মাস। বিস্ফোরিত ওই মোবাইল ফোনটি চাজিং মোডে ছিল এবং একপর্যায়ে শিশুটির মুখের কাছে সেটির ব্যাটারি বিস্ফোরিত হয়।

- Advertisement -

রোববার (১১ সেপ্টেম্বর) ভারতের উত্তরপ্রদেশের বরেলি জেলায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

- Advertisement -
google news follower

প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার বরেলিতে চার্জিং মোডে পাশে রাখা একটি মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরণে আট মাস বয়সী ওই শিশু মারা যায়। নিহত ওই শিশুর নাম নেহা। আর তার মায়ের নাম কুসুম কাশ্যপ। ঘটনার সময় মা কুসুম ঘরে ছিলেন না।

অবশ্য সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ বলেছে, ‘অভিভাবকের অবহেলার কারণে’ এই ঘটনা ঘটেছে তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

- Advertisement -
islamibank

ঘটনার দিন শিশুটির বাবা সুনীল কাজে বের হলে স্ত্রী কুসুম মেয়েদের সাথে বাড়িতেই ছিলেন। দুপুরের খাবারের পর, কুসুম তার মেয়েদের আলাদা চৌকিতে ঘুমাতে দেয় এবং নেহা যেটিতে ঘুমাচ্ছিল সেখানে তার ফোনটি চার্জে রেখে দেয়।

শিশুটির মা কুসুম জানান, ‘একজন প্রতিবেশীর সাথে কথা বলার সময় আমার মেয়ে নন্দিনীকে সাহায্যের জন্য চিৎকার করতে শুনতে পাই। মোবাইল বিস্ফোরণের কারণে চৌকিটি পুড়ে গেছে। নেহাও মারাত্মকভাবে পুড়ে গেছে। আমি কখনোই ভাবিনি যে, আমার মোবাইল ফোনটি আমার মেয়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, না হলে আমি সেখানে এটি রাখতাম না।’

ফরিদপুর থানার এসএইচও হারভীর সিং জানান, ‘ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করতে অস্বীকার করেছে এবং যথাযথ প্রক্রিয়ার পর নেহার মরদেহ তাদের কাছে দেওয়া হয়। তদন্তেও দেখা গেছে, মোবাইল বিস্ফোরণের কারণেই শিশুটি আহত হয়েছিল। পরিবার বলেছে, এটি একটি দুর্ঘটনা এবং কোনো অভিযোগ করতে চায় না তারা।’

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ