ক্রিকইনফোর ‘এশিয়া কাপ সেরা একাদশে’ বাংলাদেশের কেউ নেই

এশিয়া কাপের আসর সদ্যই সমাপ্ত হয়েছে। ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলে শতভাগ পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তাই জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর বিচারে এশিয়া কাপ সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ।

- Advertisement -

আজ মঙ্গলবার বিকালে এশিয়া কাপের সেরা একাদশের তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফোর। এই দলের নেতৃত্ব পেয়েছেন শিরোপাজয়ী লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। যার নেতৃত্ব এবার দারুণ প্রশংসিত হয়েছে। ইনিংস শুরু করবেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। এই আফগান টপ অর্ডার উইকেটকিপিংয়ের দায়িত্বও পেয়েছেন।

- Advertisement -
google news follower

তিন নম্বরে আছেন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলি। চারে ইব্রাহিম জারদান, পাঁচে শ্রীলঙ্কার শিরোপা জয়ের নায়ক ভানুকা রাজাপাক্ষে। ছয় এবং সাতে আরও দুই লঙ্কান- দাসুন শানাকা আর ওয়াইন্দু হাসারাঙ্গা। আটে পাকিস্তানের হার্ডহিটার মোহাম্মদ নওয়াজ। পেস আক্রমণে ভারতের ভুবনেশ্বর কুমারের সঙ্গে থাকছেন পাকিস্তানের হারিস রউফ এবং নাসিম শাহ।

ক্রিকইনফোর চোখে এশিয়া কাপের সেরা একাদশ : কুশল মেন্ডিস, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), বিরাট কোহলি, ইব্রাহিম জারদান, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়াইন্দু হাসারাঙ্গা, মোহাম্মদ নওয়াজ, ভুবনেশ্বর কুমার, হারিস রউফ, নাসিম শাহ।

- Advertisement -
islamibank

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ