১৫ স্ত্রী-১০৭ সন্তান নিয়ে সুখের সংসার!

ডেভিড সাকায়ো কালুহানা নাম তার। ১৫ জন স্ত্রী আর ১০৭ জন সন্তান নিয়ে তাঁদের সংসার। ডেভিডকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রও। আর হবে না-ই বা কেন? এমন মানুষ তো পৃথিবীতে বিরল।

- Advertisement -

সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে সেই তথ্যচিত্র। তাতে দেখা গিয়েছে, বিভিন্ন বয়সি স্ত্রীদের সঙ্গে বেশ জমিয়ে সংসার করছেন ডেভিড। স্ত্রীদের মধ্যেও বেশ ভাল সম্পর্ক।

- Advertisement -
google news follower

ডেভিডের দাবি, পুরো কৃতিত্ব তার অপরিসীম জ্ঞানের! তিনি এক জন ইতিহাসবিদ। বিস্তর ইতিহাসের পুঁথি আয়ত্ত করাই তাঁর সাধনা।

তাঁর জ্ঞানের ভান্ডার অপরিসীম। এমন ধরনের মস্তিষ্ক সামলানো কোনও এক জন মহিলার পক্ষে কখনওই সম্ভব নয়। সে কারণেই তিনি একাধিক বিয়ে করেছেন।

- Advertisement -
islamibank

‘এক জন মহিলার পক্ষে আমি একটু বেশিই স্মার্ট!’ এমনটাই মনে করেন ডেভিড। তাঁর এমন যুক্তিতে প্রতিবেশীরাও প্রতিবাদ করার সাহস রাখেন না। সম্ভবত ডেভিডের আত্মবিশ্বাসী বক্তব্যে তাঁরা খানিক বিশ্বাসও করেন। হাজার হোক লেখাপড়া জানা জ্ঞানী মানুষ ডেভিড।

তথ্যচিত্রে ডেভিড জানান, স্ত্রীদের তিনি জানিয়ে রেখেছেন, ‘আরও আসছে!’ অর্থাৎ, ভবিষ্যতে তিনি আরও বিয়ে করবেন, তার আভাস সকল স্ত্রীকে আগে থেকেই দিয়ে রেখেছেন ডেভিড।

ডেভিডের বক্তব্য, তিনি আসলে রাজা সলোমনের মতো। সলোমন ছিলেন প্রাচীন ইজরায়েলের রাজা, যিনি সারা পৃথিবী দখলে এনেছিলেন। ছিলেন অত্যন্ত বিজ্ঞ। সলোমনের ছিল ১০০০ জন স্ত্রী। আর সেই রাজার সঙ্গেই বার বার নিজের তুলনা করেছেন ডেভিড।

বিভিন্ন উপজাতির লোক ডেভিডকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। ভ্রমণের জন্য দেওয়া খরচ ও সম্মানিক থেকেই বিরাট সংসার চালানোর খরচ উঠে আসে ডেভিডের। বাড়ির কাজ নিজেদের মধ্যে বাটোয়ারা করে নেন ডেভিডের ঘরণীরা। প্রত্যেকের জন্য সময় বেঁধে দিয়েছেন ডেভিড।

‘‘আমরা ভাল জীবন কাটাচ্ছি। একে অপরের প্রতি রয়েছে ভালবাসা। আমাদের মধ্যে কোনও বিরোধ নেই’’, বলেন ডেভিডের এক স্ত্রী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ