প্রথম সিনেমা প্রথম প্রেমের মতো: ফেরদৌস হাসান অর্ক

লাল শাড়ি সিনেমায় অপু বিশ্বাসের সাথে মেকআপ শিল্পী হিসেবে জুটি বেঁধেছেন ফেরদৌস হাসান অর্ক।

- Advertisement -

ফেরদৌস হাসান অর্ক পেশায় একজন মেকআপ শিল্পী। চট্টগ্রামের ছেলে কাজ করছেন প্রায় এক যুগের বেশি কাজের নেশায় পড়াশোনার পাঠ চুকিয়েছেন অনেক আগেই। এরপর শিল্পের তাগিদে চট্টগ্রাম থেকে ঢাকায়। ভাগ্য বদলের খেলায় আজ তিনি বাংলাদেশের প্রথম সারির মেকআপ শিল্পীদের একজন। এরপরের সময়গুলো শুধুই গল্পের মতো। এবার ফেরদৌস হাসান অর্ক কাজ করছেন ঢালিউড তারকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমায়।এটি তার প্রথম বাংলা সিনেমায় কাজ করা। সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

- Advertisement -
google news follower

আগামী নভেম্বরে শুরু হবে লাল শাড়ি সিনেমার শুটিং। মানিকগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে লোকেশন দেখার কাজ শুরু হয়েছে। এই ৩ জায়গার মধ্যে সবচেয়ে সুবিধাজনক লোকেশনে শুটিং করা হবে।

অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি সিনেমার জন্য ৩টি জেলায় লোকেশন দেখেছি। যেখানে সবচেয়ে ভালো হবে, সেখানেই শুটিং করব। আমার বর্তমান ব্যস্ততা লাল শাড়ি সিনেমা নিয়ে।’

- Advertisement -
islamibank

সিনেমার নাম লাল শাড়ি কেন জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘তাঁতিদের গল্প নিয়ে এই সিনেমার কাহিনী। শাড়ি বাঙালি নারীর প্রধান পোশাক। গল্পটা শাড়ি ও তার কারিগরদের নিয়ে। সেজন্য লাল শাড়ি নাম রেখেছি।’

তিনি আরও বলেন, ‘তবে লাল নামটুকু আমি পরে যোগ করেছি। লাল ভালোবাসার প্রতীক। ভালোবাসা ছাড়া কোনো কিছু হয় না। এজন্যই লাল শাড়ি নামটি বেছে নিয়েছি।’

ফেরদৌস হাসান অর্ক বলেন, ‘প্রথম সিনেমা তো প্রথম প্রেমের মতো। অবশ্যই অনেক ভালো লাগছে। কিন্তু বড় কাজ কিছুটা ভয়ও লাগছে। ছোট বেলায় পরীক্ষা দিতে গেলে যেরকম ভয় লাগত সেরকম ফিলিংস কিছুটা কাজ করছে।

জানা গেছে, নভেম্বরে শুটিং শুরু হলে টানা কাজ চলবে। অপু বিশ্বাস অভিনয় করবেন বড়লোক তাঁতির মেয়ের চরিত্রে। যে কি না গ্রামের মেয়ে, গ্রামেই বেড়ে ওঠা। বাবার ব্যবসাকে কাছ থেকে দেখে সে। এ ব্যাপারে তিনি বলেন, ‘চেষ্টা করেছি গতানুগতিক ধারা থেকে বের হয়ে ভিন্নভাবে নিজেকে দেখার । সেভাবেই পুরো প্রস্তুতি নিচ্ছি।’

‘একটি ভালো সিনেমা হবে লাল শাড়ি। শতভাগ ভালো করার জন্য আমরা চেষ্টা করব। যেন দর্শক লাল শাড়ির প্রেমে পড়ে। পরিচালকের প্রতি সেই বিশ্বাস আছে।’

লাল শাড়ি সরকারি অনুদানের সিনেমা। অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমায় বিশ্বরং যুক্ত থাকছে। সংগীত পরিচালনা করবেন ইমন সাহা । লাল শাড়ি সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নায়ক সায়মন। এ ছাড়া, শহীদুজ্জামান সেলিম অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। দোয়েল ও সোমা অভিনয় করবেন অন্য ২টি চরিত্রে।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ