প্রকাশ্যে শাকিব-বুবলীর ছেলে, নাম শেহজাদ খান বীর

ঢালিউড সুপার স্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ব্যক্তিগত জীবনের বিভিন্ন গুঞ্জন প্রকাশ্যে এসেছে। তাদের পারিবারিক সূত্রে জানা যায়, আরও আড়াই বছর আগেই মা-বাবা হয়েছেন এই তারকা জুটি। তাদের পুত্র সন্তানের বয়স আড়াই বছর!

- Advertisement -

তাদের ঘনিষ্ট সূত্র জানায়, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছেন শেহজাদ খান বীর।

- Advertisement -
google news follower

বেশকিছু দিন ধরে শাকিবের সাথে বুবলীর ব্যক্তিগত জীবনে প্রেমের গুঞ্জন শোনা যায়। এরই মধ্যে গত ২৭ সেপ্টেম্বর বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’।

এরপরই রহস্য দানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন? অবশেষে সামনে এলো সন্তানের ছবি।

- Advertisement -
islamibank

দ্রুতই শাকিব খান ও বুবলী তাদের অবস্থান পরিস্কার করতে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

জেএন/এও

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ