দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ পড়ছেন সাকিব

বাংলাদেশে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গঠিত হয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই কমিশনের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চুক্তি করেছিলেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান জানিয়ে দিলেন, সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ‘রাখবে না’ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

- Advertisement -
google news follower

মোজাম্মেল হক বলেন, বিধি অনুযায়ী তার সঙ্গে দুদক এখনও চুক্তিবদ্ধ। কিন্তু বিভিন্ন বিষয়ে সাকিব আল হাসান এখন বিতর্কিত। কোনও বিতর্কিত মানুষের সঙ্গে দুদক নিজেকে জড়াতে চায় না। যার কারণে সাকিবকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করবে না দুদক।

আসন্ন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কোনও কার্যক্রমে তাকে রাখা হবে না বলেও জানিয়েছেন দুদক কমিশনার।

- Advertisement -
islamibank

এর আগে, ২০১৮ সালে জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সা‌কিব আল হাসানের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দুদকের চুক্তি হয়েছিল। এ ছাড়া হটলাইন-১০৬ উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করে দুদক।

তবে গত ২০ সেপ্টেম্বর অ্যাম্বাসেডর হিসেবে সাকিবকে রাখা হবে কিনা- এ বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছিলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। আর আজ সেই অপেক্ষার অবসান ঘটালেন দুদক কমিশনার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ