‘অ্যাভাটার ২’ এর ট্রেইলারেও বাজিমাত,পড়েছে হইচই

কয়েক বছরের অপেক্ষা-প্রতীক্ষা, কৌতূহল-আকর্ষণের অবসান ঘটেছে। প্রকাশ পেয়েছে জেমস ক্যামেরন পরিচালিত দুনিয়া কাঁপানো সিনেমা অ্যাভাটারের নতুন পর্ব অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমার টিজার ট্রেলার।

- Advertisement -

চলতি বছরের ১৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় সিনেমাটি। গত মে মাসে ১ মিনিট ৩৮ সেকেন্ডের টিজারেই সাড়া ফেলে দেয় অ্যাভাটার ২।

- Advertisement -
google news follower

অ্যাভাটার ও ডিজনির ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ৩৮ সেকেন্ডের টিজারটি প্রকাশ করা হয়। পুরো টিজারে কথা রাখা হয়েছে একটি। সেটি হলো, ‘আমি একটা কথাই জানি, আমরা যেখানেই যাই, এই পরিবারটিই আমাদের দুর্গ।’

ধারণা করা হচ্ছে, পরিবারকে বেশ গুরুত্ব দেয়া হবে এবারের পর্বে। এ ছাড়া সিনেমার নাম এবং টিজার দেখে এও ধারণা করা হচ্ছে যে এবারের পর্বের গল্প সাজানো হয়েছে পানি ও তার ভেতরে থাকা জীবনশক্তি নিয়ে।

- Advertisement -
islamibank

বুধবার প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ট্রেইলারের মাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের উত্তেজনা যেন আরও বেড়ে গেল।

অবশ্য দ্বিতীয় কিস্তি নিয়ে আগেই জানান দিয়েছিলেন এই নির্মাতা। এবার ট্রেইলারে দর্শকদের সেটাই দেখালেন তিনি। যেখানে অডিয়েন্স ভিএ ছিলো দুর্দান্ত- এমনটাই বলছেন দর্শকরা। অ্যাকশন-অ্যাডভেঞ্চারে যেন পরিপূর্ণ ট্রেইলার।

প্রথম সিনেমা অ্যাভাটার (২০০৯) মুক্তির ১৩ বছর পর পাওয়া গেল দ্বিতীয় পর্বের টিজার। সিনেমাটি ১৬ ডিসেম্বর থেকে উত্তর আমেরিকায় চলবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ