চট্টগ্রাম চেম্বারে ‘জাপান ডেস্ক’ চালু

জাপানের শিমিজু কর্পোরেশনের কাশিওয়ামুরা আকিরা ও সাকামোটো তাকুয়া দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে গতকাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম, চেম্বার পরিচালকবৃন্দ অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান টুটুল, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, সাজির আহমেদ, মো. ইফতেখার ফয়সাল, এস. এম. তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, ওমর মোক্তাদির, ইঞ্জিনিয়ার এস. এম. শহীদুল আলম, আকিব কামাল, ইঞ্জিনিয়ার মো. ইকরাম উদ্দিন, সালেহীন মুসফিক সাদাফ, সৈয়দ আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

- Advertisement -
google news follower

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশে চলমান মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও ঢাকা বিমান বন্দরের তৃতীয় টার্মিনালসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ করছে জাপান।

তিনি বলেন, জাপান বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরো এগিয়ে নিতে চিটাগাং চেম্বার জাপান ডেস্ক চালু করেছে। এর মাধ্যমে দু’দেশের ব্যবসায়ীরা বিভিন্ন সেক্টরে যৌথ বিনিয়োগের প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতে পারবে। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের প্রাইভেট টু প্রাইভেট বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশনসহ বিভিন্ন সেক্টরে দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে যৌথ বিনিয়োগের আহবান জানান।

- Advertisement -
islamibank

জাপানের শিমিজু কর্পোরেশনের কাশিওয়ামুরা আকিরা বলেন, জাপানি বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। এক্ষেত্রে চট্টগ্রাম ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। শিমিজু কর্পোরেশন চট্টগ্রামে সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল সেক্টর বিশেষ করে বেসরকারি খাতে সার্বিক কনস্ট্রাকশনে বাংলাদেশের প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করতে আগ্রহী। তিনি চট্টগ্রামে যোগ্য সহযোগী পেলে বিনিয়োগ সম্প্রসারণ করা এবং শিমিজু কর্পোরেশনের কার্যালয় স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা বলেন, ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রাম বিনিয়োগ ও বাণিজ্যের একটি আকর্ষণীয় অঞ্চল হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে জাপানের শিমিজু কর্পোরেশন’র ন্যায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ও টেকিনিক্যাল সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। সভায় অংশগ্রহণ করেন শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। সভায় বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র পক্ষ থেকে তথ্য চিত্র তুলে ধরা হয়। মতবিনিময় শেষে প্রতিনিধিদল চিটাগাং চেম্বারে অবস্থিত জাপান ডেস্ক পরিদর্শন করেন।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ