ভয়াবহ ইনজুরিতে পড়া সৌদির ডিফেন্ডার ইয়াসির শঙ্কামুক্ত

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসির আল শেহরানি ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন।

- Advertisement -

খেলার দ্বিতীয়ার্ধে সতীর্থ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে চোয়ালের হাড় ভেঙে যায় তার। আর সে কারণে তাকে যেতে হয়েছে অস্ত্রোপচারের মধ্যদিয়ে। ম্যাচ শেষে দেশে উড়িয়ে নেয়া হয় ইয়াসিরকে।

- Advertisement -
google news follower

এরপর সৌদি যুবরাজের ব্যক্তিগত বিমানে করে জার্মানিতে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় তাকে। বুধবার রাতে ইয়াসিরের চোয়ালের অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচারে সুস্থ আছেন তিনি। বুধবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি ফুটবল ফেডারেশন।

ইয়াসির শাহরানির ইনজুরির ঘটনাটি ঘটে ম্যাচের শেষ দিকে এসে। আর্জেন্টাইন আক্রমণ প্রতিহত করতে লাফ দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আলওয়াসি। এতে গোল বাঁচালেও সতীর্থ ইয়াসিরকে আহত করে ফেলেন তিনি।

- Advertisement -
islamibank

লাফ দেয়ার কারণে সৌদি গোলরক্ষকের হাঁটুর সঙ্গে বেশ জোরেই আঘাত লাগে ইয়াসিরের চোয়ালের। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন এ ডিফেন্ডার। অনেকটা সময় মাটিতেই পড়ে থাকতে দেখা যায় তাকে।

মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে মাঠ থেকে তুলে নিয়ে যাওয়া হয় ইয়াসিরকে। এক্স-রের পর দেখা যায় শাহরানির চোয়াল ও মুখের বাম দিকের হাড় ভেঙে গেছে। মুখের ভেতর রক্তক্ষরণ হওয়ায় তাকে অস্ত্রোপচার করার নির্দেশ দেন চিকিৎসক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ