বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমেছে

বিশ্বজুড়ে একদিনের ব্যবধানে মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন করে শনাক্তের হার দুটোই কমেছে।

- Advertisement -

গেল ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭৫ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৮৩৫ জন।

- Advertisement -
google news follower

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৬৭৫। নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৩২ হাজার ৩০০ জনে।

- Advertisement -
islamibank

একই সময়ে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে দেড় লাখেরও বেশি। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৮৭ জনে।

নতুন করে সুস্থ হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৩৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা পৌঁছেছে ৬২ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৯৬৩ জনে।

বর্তমানে সংক্রিয় রোগীর সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ২৫৭ জন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় রয়েছেন ৩৬ হাজার ২৬৫ জন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ১০৮ জন। সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে উত্তর কোরিয়া, ব্রাজিল, তাইওয়ানও যুক্তরাষ্ট্র।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায়ও শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে নতুন করে মারা গেছে ১৩০ জন। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মারা গেছে ৪৮ হাজার ৭৭২ জন।

আর সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন ৮৮ মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪ হাজার ৬০২ জনে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ