সাপ্তাহিক বাজার : বেড়েছে চালের দাম,কমেছে ডিম-মুরগী

এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বিভিন্ন বাজারে ক্রেতাদের কিছুটা স্বস্থি দিচ্ছে মুরগী ও ডিম। কিছুটা কমতি সবজির দামও।

- Advertisement -

তবে আগের সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের চালে কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা বেড়েছে। আগের মতোই দামে স্থিতিশীল রয়েছে তেল, চিনি, ডাল ও অন্যান্য মুদি উপকরণ।

- Advertisement -
google news follower

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। নগরীর রেয়াজউদ্দিন বাজারের চালের খুচরা বাজারে দেখা যায়, মোটা পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৬-৬০ টাকা। মাঝারি মানের মিনিকেট ৭০-৭২ টাকা ও সরু নাজির চাল ৭৫-৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এরমধ্যে পাইজাম চালের দাম বেড়েছে ২ টাকা, মিনিকেট ২ টাকা ও ভালো মানের নাজিরশাইল চালের দাম বেড়েছে ৫ টাকা।

- Advertisement -
islamibank

চিকন চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৬৮ টাকা, মাঝারি বা পাইজাম চাল ২ টাকা বেড়ে ৬০ টাকা এবং মোটা চাল কেজিতে ২ টাকা বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে দুই কেজি ওজনের প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। খোলা আটা নিলে পাওয়া যাচ্ছে ৫-১০ টাকা কমে। আটার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার কারণে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে নিম্নবিত্তদের।

বাজারে আসা ক্রেতা রহিম মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, আটার দাম এখন চালের দামকেও ছাড়িয়ে গেছে। ফলে দরিদ্র মানুষদের এখন রুটি খাওয়া বাদ দিয়ে ভাতই খেতে হবে।

বাজারে কথা হয় বেশ কিছু ক্রেতার সঙ্গে। তারাও জানিয়েছে যখন চালের কেজি ৫০ টাকা ছিল তখন ৩২ টাকায় এককেজি আটা কেনা যেত। এখন লাগে ৬৫ টাকা। সেজন্য সকালে রুটি খাওয়া বন্ধ করেছেন অনেকেই।

অন্যদিকে বাজারে অপরিবর্তিত রয়েছে দুই সপ্তাহ আগে বেড়ে যাওয়া তেল ও চিনির দাম। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯০ টাকা এবং চিনির দাম ১০৭ টাকা নির্ধারিত রয়েছে। তবে চিনি ১১০ থেকে ১১৫ টাকা আর ১৯০ টাকার উপরে বিক্রি হচ্ছে তেল-চিনি।

তবে গেল সপ্তাহের তুলনায় মুরগী ও ডিমের দাম কিছুটা কমেছে পটিয়া উপজেলা সদরের মুন্সেফ বাজারে। পাইকারিতে প্রতি ডজন বাদামি রঙের ডিমের দাম রাখা হচ্ছে ১১০ টাকা।

খুচরা ব্যবসায়ীরা হালিপ্রতি ডিমের দাম রাখছেন এখন ৪০ টাকা। এতে প্রতি ডজনের দাম দাঁড়ায় ১২০ টাকা। গেল সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা।

অন্যদিকে ব্রয়লার মুরগি এখন প্রতিকেজি ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর প্রভাবে কিছুটা কমেছে সোনালি মুরগির দামও। কেজিপ্রতি সোনালি মুরগির দাম পড়ছে ২৪০ থেকে ২৬০ টাকা। যা গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ টাকা কম।

এছাড়া বাজারে শীতকালীন সবজি প্রচুর থাকলেও সে অনুযায়ী দাম কমেনি। খুচরা বাজারে পেঁপে ২৫ আর মুলা ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

শীতকালীন অন্যান্য সবজি ৪০ থেকে ৫০ টাকায় কেনাবেচা চলছে। কিছু সবজি ৬০ থেকে ৭০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে, যেগুলো গ্রীষ্মের।

এরমধ্যে শিম, পটলের তুলনায় অন্য সবজির দাম বেশি। পাকা বা আমদানি করা টমেটোর কেজি ১০০ থেকে ১১০, গাজর ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ