স্বর্ণের ভরি ৮৭ হাজার ২৪৭ টাকা

এক লাফে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩৩ টাকা। এখন ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮৭ হাজার ২৪৭ টাকা। দেশে স্বর্ণের দামে এটি রেকর্ড।

- Advertisement -

আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

- Advertisement -
google news follower

এতদিন ভালো মানের স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ৮৪ হাজার ২১৪ টাকা।

এর আগে গত ১৮ নভেম্বর এক দফা বাড়ে স্বর্ণের দাম। প্রায় দুই সপ্তাহ পর আবারও দাম বাড়ল।

- Advertisement -
islamibank

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮০ হাজার ৩৬৫ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭১ হাজার ৩৮৪ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ৬৮ হাজার ৯৩৪ টাকা। এ মানের স্বর্ণের ভরিতে বেড়েছে ২ হাজার ৪৫০ টাকা।

এছাড়া সনাতনী স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা বাড়িয়ে ৫৯ হাজার ৪৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৬ হাজার ৬৮৭ টাকা।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ