টিসিবির লাইনে দাড়িয়ে স্ট্রোকে ক্রেতার মৃত্যু

দেশজুড়ে ডেস্ক : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পণ্য কিনতে লাইনে দাড়িয়ে স্ট্রোক করেছেন কানন নামে ৪০ বছর বয়সী এক ক্রেতা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার হাজারীবাগের কোম্পানির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ৪৯/১/এ বাড্ডানগর নেল, হাজারীবাগের বাসিন্দা বলে জানা গেছে।

- Advertisement -
google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন কাননের মেজো ভাই রতন। তিনি জানান, তার ভাই হাজারীবাগ এলাকা থেকে টিসিবির পণ্য নিতে কোম্পানির ঘাট এলাকায় গিয়েছিলেন।

তিনি সবার সাথে লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত পণ্যের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ করে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে পাশের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, কানন স্ট্রোক করে মারা গেছেন।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ