যুব মহিলা লীগের নেতৃত্বে ডেইজি-লিলি

যুব মহিলা লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইজি সারোয়ার এবং সাধারণ সম্পাদক পদে শারমিন সুলতানা লিলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ৩য় সম্মেলনের শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।

- Advertisement -

এর আগে তিনি নাজমা আক্তার ও অপু উকিলের নেতৃত্বাধীন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার কমিটিও ঘোষণা করেন ওবায়দুল কাদের।

- Advertisement -
google news follower

ঢাকা মহানগর উত্তরে সভাপতি হিসেবে তাহেরা খাতুন ও সাধারণ সম্পাদক হিসেবে শামীমা রহমান এবং দক্ষিণে সভাপতি হিসেবে ফারজানা ইয়াসমীন বিপ্লবী ও সাধারণ সম্পাদক নিলুফার রহমানকে হিসেবে দায়িত্ব দেয়া হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ