চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত

চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ এর জন্য গঠিত নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকাটি প্রকাশ করা হয়েছে।

- Advertisement -
google news follower

চুড়ান্ত তালিকা সূত্রে জানা যায়, এবার ১৫টি পদের জন্য ৩৯ জন সাংবাদিক নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে। এরমধ্যে সভাপতি পদে লড়ছেন চারজন। সিনিয়র সহ সভাপতি লড়াই হবে দুজনের। তিনজন প্রতিদ্বন্ধীতা করছেন সহ সভাপতি পদের জন্য।

সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন চারজন। যুগ্ম সম্পাদক পদের জন্য দুজন, অর্থ সম্পাদক পদে তিনজন, সাংস্কৃতিক সম্পাদক পদের জন্য দুজন, ক্রীড়া সম্পাদক পদে দুজন, গ্রন্থাগার সম্পাদক পদে চারজন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদের জন্য চারজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের জন্য দুজন এবং কার্যকরী সদস্য পদের ৭ জনের নাম এসেছে চুড়ান্ত তালিকায়।

- Advertisement -
islamibank

এদের মধ্যে সভাপতি পদে কলিম সরওয়ার, কাজী আবুল মনসুর, রিয়াজ হায়দার চৌধুরী ও সালাউদ্দিন মো. রেজা। সিনিয়র সহ সভাপতি পদে ফরিদ উদ্দিন চৌধুরী ও মো. খোরশেদ আলম। সহ সভাপতি পদে নিরূপম দাশগুপ্ত, মনজুর কাদের মন্জু ও স ম ইব্রাহীম নির্বাচন করছেন।

তাছাড়া সাধারণ সম্পাদক পদে দেবদুলাল ভৌমিক, নজরুল ইসলাম, মহসিন চৌধুরী ও মহসীন কাজী। যুগ্ম সম্পাদক পদে মিন্টু চৌধুরী ও শহীদুল্লাহ শাহরিয়ার। অর্থ সম্পাদক পদে তাপস বড়ুয়া রুমু, ফারুক তাহের ও রাশেদ মাহমুদের নাম এসেছে চুড়ান্ত তালিকায়।

সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার ও রূপম চক্রবর্তী। ক্রীড়া সম্পাদক পদে এম সরওয়ারুল আলম সোহেল ও মো. ফারুক, গ্রন্থাগার সম্পাদক পদে কুতুব উদ্দিন, মো. মোরশেদুল আলম তালুকদার, মো. শওকত ওসমান ও মো. শহীদুল ইসলাম নির্বাচনে অংশ নিচ্ছেন।

তাছাড়া সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদের জন্য আল রাহমান, কামাল উদ্দিন খোকন, মুহাম্মদ জসীম উদ্দীন ছিদ্দিকী ও রাহুল কান্তি দাশের নাম এসেছে নির্বাচনী চুড়ান্ত তালিকায়। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের জন্য নির্বাচনী লড়াইয়ে থাকছে আলীউর রহমান ও খোরশেদুল আলম শামীম।

এবারের প্রেসক্লাব দ্বি-বাষিক নির্বাচনে ৪টি কার্যকরী সদস্য পদের জন্য ৭জন নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন। এরা হলেন, আবসার মাহফুজ, জসীম চৌধুরী সবুজ, মন্জুরুল আলম মন্জু, মোয়াজ্জেমুল হক, মো. আইয়ুব আলী, রতন কান্তি দেবাশীষ ও স্বপন কুমার মল্লিক।

উল্লেখ্য : গত সোমবার (১২ ডিসেম্বর) প্রেস ক্লাবের নির্বাচনী কমিটির এক সভায় দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ এর তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৪ ও ১৫ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রদান, ১৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার এবং আজ ২০ ডিসেম্বর দুপুর ১২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ