নৌবাহিনীর লোগো ও স্টিকার লাগিয়ে ওয়াকিটকি নিয়ে ঘুরতো প্রতারক আকাশ

হাতে ওয়াকিটকি, মোটরসাইকেলে নৌবাহিনীর লোগো ও স্টিকার লাগিয়ে দীর্ঘ দিন ধরে প্রতারণা করে আসছিল রিয়াজ মাহমুদ আকাশ (২২)। তিনি নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে অভিনব স্টাইলে প্রতারণা করছিল। ২০ ডিসেম্বর নগরীর কোতোয়ালি থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আজ বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশ গণমাধ্যমকে জানিয়েছেন।

- Advertisement -

সিএমপির গোয়েন্দা পুলিশ উত্তরের কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার নিউমার্কেট রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে নৌবাহিনীর অফিসার পরিচয় দেওয়া মো. রিয়াজ মাহমুদ আকাশ নামে এক প্রতারককে ওয়াকিটকিসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে সশস্ত্র বাহিনীর মনোগ্রাম, নৌবাহিনীর স্টিকার সম্বলিত চাবিসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তি চোরাই মোটরসাইকেলে নৌবাহিনীর লোগো ও স্টিকার লাগিয়ে ওয়াকিটকি ব্যবহার করে বিভিন্ন সময় নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে অনেকের সাথে প্রতারণা করে আসছিল।

- Advertisement -
google news follower

তিনি জানান, গ্রেপ্তার রিয়াজ নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে ওই হোটেলের রুম নিয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ