বিশ্বে করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে

বিশ্বব্যাপী একদিনের ব্যবধানে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। ২৪ ঘন্টায় এ ভাইরাসে মারা গেছেন ৭১৬ জন। যা আগের দিনের তুলনায় শতাধিক বেশি।

- Advertisement -

এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৪১ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে পৌনে এক লাখেরও বেশি। একইসময়ে সুস্থ হয়েছেন, ২ লাখ ২ হাজার ৯৪০ জন।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ২৫৬ জন এবং মারা গেছেন ২১৭ জন।

- Advertisement -
islamibank

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫৪৫ জন এবং মারা গেছেন ৪২ জন। ব্রাজিলে মারা গেছেন ৮৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩২ জন।

রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন এবং মারা গেছেন ৫০ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০০ জন এবং মারা গেছেন ৮৯ জন।

তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ১৪ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ৪৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ২০ লাখ ৪২ হাজার ৬৭৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ হাজার জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৪৪৮ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ