সাতকানিয়ায় ধর্ষণ করে আনোয়ারায় গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মোহাম্মদ আরিফ (২৬) নামের এক যুবককে আনোয়ারা উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে সরকারহাট এলাকা থেকে তাকে ধরা হয়।

- Advertisement -

মোহাম্মদ আরিফ আনোয়ারা থানার সরকারহাটের আহমদ কবিরের ছেলে।

- Advertisement -
google news follower

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ১৭ ডিসেম্বর দুপুরে সাতকানিয়ায় প্রাইভেট পড়ে স্কুল থেকে ফিরছিলেন এক শিক্ষার্থী। এসময় আরিফ ওই ছাত্রীকে জোরপূর্বক স্কুলের টয়লেটের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থীকে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয় দেখায়। ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে সব স্বীকার করে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়। ২০ ডিসেম্বর শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেফতারের জন্য র‌্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। শুক্রবার মোঃ আরিফকে গ্রেফতার করতে সক্ষম হয়।

- Advertisement -
islamibank

গ্রেফতার আরিফেরে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ