খুলশীতে ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন জিইসি মোড়স্থ বাটাগলি সংলগ্ন শান্তিধারা আবাসিক এলাকার কানুনগো বিল্ডিংয়ের ৫ম তলা ভবনের ছাদ থেকে পড়ে মোঃ জাহিদুল ইসলাম আয়ান নামে দুই বছর ৭ মাস বয়সী এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ ৩১ ডিসেম্বর শনিবার দুপুর সোয়া ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু আয়ান সেন্ট্রাল প্লাজার প্রফেশনাল কালার ল্যাবের কর্মচারী ও জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী ফটোগ্রাফার মোঃ জনির ১ম পুত্র।

- Advertisement -
google news follower

নিহত শিশু আয়ানের দাদা অলি উল্লাহ জানান, শান্তিধারা আবাসিক এলাকার কানুনগো বিল্ডিংয়ের ৫ম তলার উপরে টিনশেড ঘরে ভাড়ায় থাকতেন ফটোগ্রাফার জনি। গতকাল শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে ভবনের ছাদে একটু একটু হাঁটতে গিয়ে শিশু আয়ান অসাবধানতাবশতঃ উল্টে নিচে পড়ে গিয়ে মাথা ও কপালে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। এক পর্যায়ে ঐ ভবনের নিচে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দেখতে পায়। তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

এদিকে আজ শনিবার বিকেল ৩টায় নিহত শিশুটির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নগরীর দামপাড়াস্থ হযরত গরীব উল্লাহ শাহ (রঃ) মাজার সংলগ্ন কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়। নামাজে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ