মিরসরাইয়ে সামাজিক ও স্বেচ্ছসেবী সংগঠন উত্তরণ’র নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) বিকেলে উপজেলার শান্তিরহাট সালিউশন প্লাস কোচিং সেন্টারে আবু সাঈদকে সভাপতি এবং রিয়াজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাবের, অর্থ সম্পাদক মাসুম সোহান, দপ্তর সম্পাদক নুর সালমান, প্রচার সম্পাদক জাবেদ, সমাজ কল্যাণ ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত, প্রবাসী কল্যাণ কেফায়েত, শিক্ষা ও সাংস্কৃতি আব্দুল আজিজ, তথ্য ও প্রযুক্তি ইমতিয়াজ, ধর্ম বিষয়ক হাফেজ নুরের নবী এবং নির্বাহী সদস্য সাদ্দাম, জাবির এবং জমির উদ্দিন।
অনুষ্ঠানে অতিথি ইমতিয়াজ উদ্দিন বলেন, উত্তরণ দীর্ঘদিন বারইয়ারহাট এলাকায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে, আশাকরি এবার পুরো উপজেলায় গরীব দুঃখী মানুষের জন্য কাজ করবে।
জেএন/এমআর



