করোনায় দৈনিক মৃত্যু-শনাক্ত কমেছে বিশ্বজুড়ে

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৬৯৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে দুই শতাধিক।

- Advertisement -

এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে ৪৮ হাজার। এ সময় সুস্থ্য হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭২২ জন।

- Advertisement -
google news follower

বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৩০ হাজার ৪০৫ জনে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৭০৭ জনে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।

- Advertisement -
islamibank

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ২৮১ জন এবং মারা গেছেন ৪১৫ জন।

করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৬৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬২ হাজার ৬৭৯ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪৯ জন এবং মারা গেছেন ২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৩৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২৫ হাজার ৫৪১ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৭০ জন এবং মারা গেছেন ৩৭ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২৮৭ জন।

অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৪২১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৮০ জনের।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭৮৯ জন এবং মারা গেছেন ৪৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৬১৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৩৯৮ জনের। একইসময়ে ফিলিপাইনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭৯ জন এবং মারা গেছেন ৩৩ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ২৭০ জন এবং মারা গেছেন ৩১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ৯ হাজার ৪৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৮৩৩ জনের। একইসময়ে হংকংয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬১ জন এবং মারা গেছেন ৬৬ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ