ওজন কমিয়ে স্কুলছাত্রীর বেসে দীঘি

এবার শারীরিকভাবে আরও ফিট হয়ে কাজে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সাত কেজি ওজন কমিয়ে আগের দীঘিকে ভেঙে নতুনভাবে নিজেকে গড়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সবার সামনে হাজির হতে যাচ্ছেন দীঘি। মূলত গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই অভিনেত্রী।

- Advertisement -
google news follower

তানজীব সারোয়ারের গাওয়া ‘ভালো থাকার কারণ’ শিরোনামে একটি গানের ভিডিওতে মডেল হয়ে রোমান্টিক আবহে ক্যামেরাবন্দি হয়েছেন দীঘি। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুরও তানজীব নিজেই করেছেন। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জল রহমান। ফিল্ম ভ্যালি ও এর আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং হয়েছে গানটির।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ