শয়নকক্ষে আগুনে পুড়ে মারা গেলেন ৬৫ বছরের বৃদ্ধা

নিজের শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন ফিরোজা বেগম নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা। শুক্রবার ভোর ৫টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

- Advertisement -

নিহত ফিরোজা বেগম ওই উপজেলার দয়ারামপুর ইউনিয়নস্থ সোনাপুর হিজলী পাবনাপাড়া এলাকার মৃত আদম আলী মুনশির মেয়ে।

- Advertisement -
google news follower

স্থানীয়রা জানান, ভোরের দিকে ফিরোজার শয়নকক্ষে আগুন লাগে। আগুন দেখে তাকে ডাকলেও ঘুম ভাঙাতে পারেননি। পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।

তবে কক্ষের ভেতরে থাকা ফিরোজাকে উদ্ধার করতে পারেননি তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় ফিরোজাকে উদ্ধার করেন।

- Advertisement -
islamibank

বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নুরুল ইসলাম জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরের ভেতরে থাকা ফিরোজাকে জীবিত উদ্ধার করা যায়নি।

তিনি মানসিক রোগী ছিলেন, এ জন্য আগুন তাপানোর অভ্যাস ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাপানোর আগুন থেকে এ ঘটনার উৎপত্তি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ