পটিয়ার রসিদাবাদ গ্রামে “আলহাজ্ব আহমদ শফি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা কচুয়াই বার আউলিয়া একাদশ বনাম কমল মুন্সির হাট স্পোর্টস একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম হারুন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব ইসমাইল হোসেন।
মহিউদ্দিন আলিফ ও নাঈমুল ইসলামের সঞ্চালনায় খেলার উদ্বোধক ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব, ও সমাজ সেবক মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কালার এন্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যাবস্হাপক আবু তাহের রানা।
খেলায় দুই এক গোলের ব্যবধানে কচুয়াই বার আউলিয়া একাদশ জয় লাভ করে। বিজয়ী দলকে পুরস্কার বিতরণ ও ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইসমাইল হোসেন।
প্রধান অতিথি তাহার বক্তব্যে মরহুম আলহাজ্ব আহমেদ শফির বিভিন্ন কার্যক্রম ও কর্মযজ্ঞের বিবরণ দেন। তিনি আরো বলেন এই ক্ষণজন্মা পুরুষ শিক্ষার বিকাশে রশিদাবাদ গ্রামে প্রাইমারি থেকে শুরু করে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। যা রশিদাবাদ গ্রামকে ৫০ বছর এগিয়ে নিয়ে গেছে।
জেএন/এফও/এমআর




