তিন মিনিটে ১৮৪ টি সেলফি তুলে গিনেস বুকে অক্ষয়

এর আগেও বহু রেকর্ডের সাক্ষী হয়েছেন অক্ষয় কুমার। নজির গড়েছেন বলিউডের এই অন্যতম মেরুদন্ড। এবার অন্য রকম এক কাজ করে গিনেস বুকে নাম লেখালেন হালের ব্যস্ততম এই নায়ক। তিন মিনিটে সেলফি তুলে এই রেকর্ড গড়েন তিনি। অক্ষয় তিন মিনিটে ১৮৪ টি ছবি তুলে গিনেস বুকে নাম উঠালেন এই অভিনেতা।

- Advertisement -

মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত ছবি ‘সেলফি’। মুম্বাইয়ে সেই ছবির প্রচারের জন্যই এমন অভিনব পন্থা অবলম্বন করেছেন অভিনেতা। ভক্তদের জন্য ‘গ্র্যান্ড মিট’-এর আয়োজন করেছিলেন অক্ষয়। সেখানেই তুলেছেন একের পর এক সেলফি। তিন মিনিটে অভিনেতা তুলে ফেলেছেন ১৮৪টি সেলফি। তাতেই হয়ে গেল নতুন রেকর্ড।

- Advertisement -
google news follower

রেকর্ড গড়ার দিনেই মঞ্চে অভিনেতা ভক্তদের সঙ্গে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানেও নেচেছেন। ‘সেলফি’ ছবিতে নতুন করে ব্যবহার করা হয়েছে গানটি। এর আগে রেকর্ড ছিল তিন মিনিটে ১৬৮টি সেলফি তোলার। রেকর্ড গড়েছিলেন আমেরিকার জেমস স্মিথ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ