এভার কেয়ার হসপিটালের সাথে সিএমপির চুক্তি সই

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর সাথে এভারকেয়ার হসপিটাল স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি কর্পোরেট চুক্তি সম্পাদন করেছে। আজ রবিবার (১২ মার্চ) সিএমপি’র কনফারেন্স হলে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

- Advertisement -

চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ এবং এভার কেয়ার হসপিটালের প্রতিনিধিরা।

- Advertisement -
google news follower

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের জনগণের যান-মালের নিরাপত্তা প্রদানে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পুলিশ ও তার পরিবারের সদস্যদের জন্য সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরের জন্য এগিয়ে এসেছে এভার কেয়ার হসপিটাল। যা অত্যন্ত প্রশংসনীয় উদ্দ্যেগ।

- Advertisement -
islamibank

জেএন/এফও/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ