সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ শুক্রবার

মাঠের ক্রিকেটে সাকিব আল হাসান সবসময় দুর্দান্ত এবং অপ্রতিরোধ্য। তেমনি মাঠের বাইরেও মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। ২০২০ সালে বিশ্বব্যাপী হানা দেয় করোনা মহামারী। ঠিক সেই সময় নিজের নামে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। করেছেন হেলথ কার্ডও, যার মাধ্যমে মানুষরা পেতে পারেন হাসপাতাল থেকে কম মূল্যে সেবা।

- Advertisement -

এবার আরও বড় এক উদ্যোগ নিলেন সাকিব। বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা অগুণিত। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই রোগের চিকিৎসা করতে খরচ হয় লাখ-লাখ কিংবা কোটি টাকা। সে সব চিন্তা করেই হয়তো সাকিব উদ্বোধন করতে যাচ্ছেন নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন।

- Advertisement -
google news follower

আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধন করবেন সাকিব। বলে রাখা ভালো আগামীকাল ২৪ মার্চ সাকিবের ৩৬তম জন্মদিন। আর এই দিনটিকেই মহৎ একটি কাজের জন্য বেছে নিলেন সাকিব।

এদিকে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলছে বাংলাদেশ দল। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে টাইগাররা উড়াল দেবে সাগরিকায়। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে সিরিজের ৩টি টি-টোয়েন্টি ম্যাচই।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ