অভিনেত্রী ঋত্বিকা সেন হাসপাতালে

অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন পশ্চিমবঙ্গের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন। সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন।

- Advertisement -

রবিবার (২ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অসুস্থতার কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন ঋত্বিকা। ওই পোস্টে তিনি লেখেন, ‘আবহাওয়ার পরিবর্তনের জেরে বেশ কিছুদিন ধরেই শরীরটা ঠিক নেই আমার।

- Advertisement -
google news follower

গেল সপ্তাহ থেকেই বুকে কফ জমেছে, সঙ্গে কাশি এবং শারীরিক দুর্বলতা রয়েছে। হাসপাতালে গিয়ে চিকিসক দেখিয়েছি। চেকআপ করে বললেন, ইনফেকশন হয়েছে।

বর্তমানে কেমন আছেন, সেটাও উল্লেখ করে অভিনেত্রী লেখেন, চিকিৎসক প্রেসক্রিপশনে প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছেন। মেডিসিন খাওয়ার পাশাপাশি বিশ্রামে রয়েছেন ঋত্বিকা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান তিনি।

- Advertisement -
islamibank

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখেন ঋত্বিকা। ২০১২ সালে ‘১০০% লাভ’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয়ের সফর শুরু করেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ঋত্বিকা। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ