লোহাগাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের লোহাগাড়ায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে আবুল কালাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শনিবার (১০ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলাউজান মরিশ্চা পাড়ার এক পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী।

- Advertisement -
google news follower

নিহত আবুল কালাম ওই এলাকার নজির আহমদের পুত্র বলে জানা গেছে।

স্থানীয় কলাউজান ইউপি মেম্বার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -
islamibank

তিনি জানান, দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে আবুল কালামের মনোমালিন্য চলে আসছিল। গত কিছুদিন আগে তাদের মধ্যে ঝগড়া হওয়ায় স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। গতকাল শনিবার দুপুরে বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় আবুল কালাম। আশপাশের লোকজন ভাসমান অবস্থায় পুকুরে তার মৃতদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনে ফোনে খবর দেয়। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আবুল কালামের মৃতদেহটি উদ্ধার করেন।

ইউপি মেম্বার হাবিবুর রহমান আরো জানান, নিহত যুবক মাদকাসক্ত ছিল। মাদক সেবনের পর পুকুরে গোসল করতে নেমে শরীরের ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে মারা গেছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী জানান, নিহত যুবকের মৃতদেহ থানা পুলিশ হেফাজতে রয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে, এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ