প্রিয়তমার টানে ঢাকায় ইদিকা,হলে বসেই দেখলেন সিনেমা

এক ছবিতে অভিনয়ে করে নিজের নামটাই এখন পাল্টে গেলো পশ্চিমবঙ্গের বাংলা নাটকের বেশ জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পালের। দর্শকরা তাকে ‘প্রিয়তমা’ নামেই এখন চিনে। সেই ‘প্রিয়তমা’ ছবি নায়িকা ঢাকা এলেন হলে বসে দেখলেন নিজের অভিনীতি সিনেমা।

- Advertisement -

জানা যায়, ঈদুল আজহায় মুক্তি পায় ‘প্রিয়তমা’ সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার ইধিকা পাল। এটি তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি পায়নি। যে কারণে সিনেমাটি দেখতে বাংলাদেশে আসলেন ইধিকা পাল।

- Advertisement -
google news follower

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ মুক্তির চার সপ্তাহ পেরিয়েও হাউজফুল শো যাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

সোমবার (২৪ জুলাই) ঢাকার স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’ উপভোগ করেছেন ইধিকা পাল। সেই আনন্দ প্রকাশ করে তিনি ফেসবুকে লেখেন, ‘অনুভূতিগুলোকে লুকিয়ে রাখার অথবা ছদ্মবেশে রাখার অভ্যাস আমার। এবার বিগ স্ক্রিনে আমার প্রথম ফিচার ফিল্মটিও দেখলাম ছদ্মবেশে, দর্শকদের সঙ্গে।

- Advertisement -
islamibank

জানা গেছে, সিনেমা দেখা শেষেই নিজ দেশে ফিরে গেছেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে। শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ