চট্টগ্রাম উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে এরাদুল-রিয়াজ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. এরাদুল হক নিজামী ভুট্টো এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাছির উদ্দিন রিয়াজ।

- Advertisement -

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে নগরের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

- Advertisement -
google news follower

বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু চট্টগ্রাম উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করেন।

এ সময় গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, দীর্ঘদিন পরে আমাদের উত্তর জেলা সম্মেলন হয়েছে।

- Advertisement -
islamibank

আমাদের নেতাকর্মীরা সম্মেলনকে সফল করেছেন। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী যারা হয়েছেন, তাদের যোগ্যতা অনুসারে কমিটিতে মূল্যায়ন করা হবে। দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

এর আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল। এতে ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছিল মো. এরাদুল হক নিজামী ভুট্টোকে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ