প্রিয়তমা দেখতে বোরকা পরে সিনেমা হলে মৌসুমী

দীর্ঘ সময় ধরেই পর্দায় দেখা যায় না ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীকে। তবে বাংলা চলচ্চিত্রের প্রতি আগ্রহ তার এতটুকুও কমেনি। তাইতো এবার বোরকা পরে প্রেক্ষাগৃহে হাজির হলেন।

- Advertisement -

বোরকা পরে প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখতেই হাজির হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী।
ফেসবুকে ভেরিফায়েড প্রোফাইলে চিত্রনায়িকার স্বামী অভিনেতা ওমর সানী শুক্রবার (২৮ জুলাই) কয়েকটি ছবি পোস্ট করেছেন। ওমর সানীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, মৌসুমী বোরকা পরে সিনেমা হলে। সঙ্গে ছিল মেয়ে ফাইজা ও ছেলে ফারদিন এহসান।

- Advertisement -
google news follower

মৌসুমী ও আরেকজন নারীকে প্রিয়তমা সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। দুজন দুই দিক থেকে পোস্টারকে মাঝ বরাবর রেখে ছবি তুলেছেন। অর্থাৎ এই সিনেমাটিই তারা দেখেছেন। মৌসুমীর পুরো শরীর কালো বোরকায় আবৃত, মুখও ঢেকে রেখেছেন।

আরেকটি ছবিতে দেখা যায় এক সারিতে বসে রয়েছেন মৌসুমী, মেহের আফরোজ শাওন ও ঈশিতা। ঈশিতা অবশ্য ফেসবুক মাধ্যমে বলেছেন, প্রিয়তমা সিনেমাটি দেখে প্রত্যেকটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন।

- Advertisement -
islamibank

তবে ওমর সানী তাদের সঙ্গে সিনেমাটি দেখতে পারেননি। ছবিগুলো পোস্ট করে সানী লিখেছেন, ‘কয়েক দিন আগেই আমার পরিবার সুড়ঙ্গ দেখেছে, তারপর গতকালই দেখল প্রিয়তমা, ব্যস্ততার কারণে আমি মিস করেছি।’

প্রসঙ্গত, মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছরের ১১ নভেম্বর। একইদিনে তার অভিনীত দুটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছিলো। একটির নাম ‘ভাঙন’ অপরটি ‘দেশান্তর’।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ