ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৬৯৪, মৃত্যু ৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৬৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -

সোমবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৬৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ১৬৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৫২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -
islamibank

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৭২২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ৩০০ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৪২২ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের জনের মৃত্যু হয়েছে। এ চার জনই ঢাকা সিটিতে মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির ১৯৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫৫ জন মারা যান।

চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৩২ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ২৯ হাজার ২০০ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৩ হাজার ৬৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৪২ হাজার ১৯৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ২৩ হাজার ৯৯৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল থেকে ১৮ হাজার ২০০ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ৩৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা সিটিতে পাঁচ হাজার ১১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) চার হাজার ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ