আজাদ তালুকদারের মৃত্যুতে আ জ ম নাছিরের শোক

চট্টগ্রাম থেকে প্রকাশিত গণমাধ্যম “একুশে পত্রিকা”র সম্পাদক সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন।

- Advertisement -

তিনি মহান আল্লাহতালার দরবারে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

- Advertisement -
google news follower

ঢাকার একটি হাসপাতালে বুধবার ২ আগস্ট রাত পৌনে ৪ টার সময় সাংবাদিক আজাদ তালুকদার মারা যান। তার মৃত্যুর সংবাদে গণমাধ্যমে প্রেরিত বার্তায় আ জ ম নাছির উদ্দীন এই শোক প্রকাশ করেন।

বার্তায় তিনি উল্লেখ করেন, এই চট্টগ্রামে মেধাবী সাংবাদিকদের একজন আজাদ তালুকদার ।সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা রক্ষায় যে কয়জন সাংবাদিক স্রোতের বিপরীতে থেকে পথ চলেছেন আজাদ তালুকদার ছিলেন তাদের মধ্যে একজন।

- Advertisement -
islamibank

গড্ডালিকা প্রবাহে কখনো গা ভাসিয়ে দেন নি আজাদ তালুকদার। সত্যের পথ অনেকটা কঠিন , সে কঠিন কণ্টকময় পথে নিজেকে অবিসংবাদিত রেখে একুশে পত্রিকাকে পরম যত্নে মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পেরেছিলেন আজাদ তালুকদার ।

তিনি আরো উল্লেখ করেন, আজাদ তালুকদারের সাথে আমার সামাজিক সম্পর্কের পাশাপাশি ব্যক্তি সম্পর্কও ছিল। তিনি একজন সদালাপী , মিশুক ও বিনয়ী ব্যক্তিত্ব ছিলেন।

আজাদ তালুকদারের মৃত্যুতে জাতি একজন সাহসী, সত্যনিষ্ঠ সাংবাদিককে হারালো। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ